
রংপুর প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পূর্ব ভেলাবাড়ী গ্রামে চরম অর্থকষ্টে দিন কাটছে দিনমজুর কৃষ্ণ কান্ত রায়ের সাত সদস্যের পরিবারের। সরকারি খাসজমিতে ঝুপড়ি ঘরে বসবাসকারী এই পরিবারে প্রায় তিন মাস আগে জন্ম নেয় যমজ দুই পুত্রসন্তান। কিন্তু তীব্র দারিদ্র্যের কারণে শিশু দুটির জন্য গুঁড়ো দুধ, পুষ্টিকর খাবার ও প্রয়োজনীয় ওষুধ কেনার সামর্থ্য নেই অসহায় বাবার। অর্থাভাবে প্রয়োজনীয় পুষ্টি ও চিকিৎসা নিশ্চিত করতে না পারায় ফুটফুটে যমজ শিশু দুটির স্বাস্থ্য বর্তমানে ঝুঁকির মধ্যে রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। দিনমজুর কৃষ্ণ কান্ত রায় কান্নাজড়িত কণ্ঠে বলেন, “দিনমজুরি করে যা আয় করি, তা দিয়ে পরিবারের দু’বেলা খাবার জোগাড় করাই কঠিন। চোখের সামনে সন্তান দুটি কষ্ট পাচ্ছে। বাবা হয়ে তাদের মুখে এক ফোঁটা দুধ তুলে দিতে পারছি না—এর চেয়ে কষ্টের আর কী হতে পারে?” এ অবস্থায় অসহায় যমজ শিশু দুটির চিকিৎসা, পুষ্টিকর খাবার ও প্রয়োজনীয় দুধের ব্যবস্থা করতে সমাজের বিত্তবান, মানবিক ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহায়তার আকুল আবেদন জানিয়েছে পরিবারটি। পরিবারের দাবি, সামর্থ্যবান মানুষের সামান্য সহযোগিতাও শিশু দুটির সুস্থভাবে বেঁচে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সত্যতা যাচাই: সংবাদটির সত্যতা যাচাইয়ের জন্য ভুক্তভোগী পরিবারের ভিডিও বক্তব্য ও জাতীয় পরিচয়পত্রের (NID) তথ্য প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে। সাহায্য ও যোগাযোগ নাম: কৃষ্ণ কান্ত রায় বিকাশ (পার্সোনাল): ০১৮৭৭১৯৪৩৭৬
Reporter Name 



















