ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ শৈলকুপায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

  • Reporter Name
  • Update Time : ১১:৩৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ৭ Time View
Print

মোঃ পারভেজ ঝিনাইদহ ঝিনাইদহের শৈলকুপায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল গৃহকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে লুট করেছে নগদ টাকা ও স্বর্ণালংকার। গেল রাত ৩ টার দিকে উপজেলার বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাত ৩ টার দিকে ওই গ্রামের সৌদি প্রবাসী বাধন মোল্লা বাড়িতে প্রবেশ করে অস্ত্রধারী একদল ডাকাত। তারা জানালা দিয়ে প্রথমে বাধনের পিতা মাসুম মোল্লাকে অস্ত্রের মুখে জিম্মি করে দরজা খুলতে বলে। দরজা খুললে পরে তাকে খুটির সাথে বেঁধে ঘর থেকে নগদ ৫ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। সকালে প্রতিবেশীরা এসে তাকে খুটির সাথে বাধা অবস্থায় দেখে পুলিশের খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ডাকাতির ঘটনাটি একটু সন্দেহ আছে। কারণ মাসুম মোল্লার কাছে অনেকে টাকা পাবে। এই জন্য সে নাটক সাজিয়ে ডাকাতি বলার চেস্টা করছে বলে সন্দেহ করছি। বিষয়টি নিয়ে তদন্ত চলমান। বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কার সাংবাদিকদের পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতি আহ্বান

ঝিনাইদহ শৈলকুপায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

Update Time : ১১:৩৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬