ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইনে লোভনীয় অফারে কেনাকাটা করতে গিয়ে প্রতারণা:

  • Reporter Name
  • Update Time : ০১:৫৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৪ Time View
Print

ঝিনাইদহ সাইবার ক্রাইম সেলের অভিযানে চক্রের ৩ মূল হোতা গ্রেপ্তার, শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ৭/৯/২০২৬ সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় ছাড়ের বিজ্ঞাপনে প্রলুব্ধ করে অনলাইন ডেলিভারির নামে অর্থ হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের ৩ মূল হোতাকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ জেলার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। সোমবার (৭ সেপ্টেম্বর) নড়াইল জেলা সদর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— নড়াইল সদর থানার ভওয়াখালী এলাকার সাকিব হোসেন আশিক (২৩), আরাফাত মোল্লা (২২) এবং মিনহাজুর রহমান (২২)। পুলিশ জানায়, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ইলিশ মাছ, ব্র্যান্ডের জুতা, বাচ্চাদের খেলনা ও ফার্নিচারসহ নানা পণ্যের ভুয়া বিজ্ঞাপন প্রচার করত। বাজারমূল্যের তুলনায় অস্বাভাবিক কম দাম ও বিশেষ ছাড়ের লোভ দেখিয়ে সাধারণ ক্রেতাদের আকৃষ্ট করাই ছিল তাদের মূল কৌশল। পরবর্তীতে অগ্রিম মূল্য বাবদ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (MFS) মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে গ্রাহকদের সাথে সব ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত তারা। দীর্ঘদিন ধরে এই কৌশলে চক্রটি অসংখ্য মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছিল। ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি “Sneakers Hub BD” নামক একটি অনলাইন পেজে আকর্ষণীয় ছাড়ের বিজ্ঞাপন দেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জুতা অর্ডার করেন। পরবর্তীতে প্রতারক চক্রটি বিভিন্ন কৌশলে তার কাছ থেকে একজোড়া জুতাবাবদ মোট ৮৫,৫১৬ টাকা হাতিয়ে নেয়। প্রতারিত হয়ে ওই শিক্ষার্থী ঝিনাইদহ জেলার সাইবার ক্রাইম শাখায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গত ২৫ জুলাই মহেশপুর থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা (মামলা নং-৩০) রুজু করা হয়। মামলার তদন্তভার গ্রহণ করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি বিশেষ টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে এবং প্রতারকদের অবস্থান শনাক্ত করে। এরপর আজ ০৭ সেপ্টেম্বর নড়াইল জেলায় সফল অভিযান চালিয়ে ওই তিন হোতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ড এবং একাধিক ডিজিটাল আলামত জব্দ করা হয়েছে। ঝিনাইদহ জেলা পুলিশ সুপার জানান, এই ঘটনার সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তার ও আত্মসাৎকৃত অর্থ উদ্ধারে অনুসন্ধান অব্যাহত রয়েছে। পাশাপাশি অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি সকলকে অতিরিক্ত ছাড় বা অস্বাভাবিক কম দাম দেখে যাচাই-বাছাই ছাড়া অগ্রিম অর্থ না দেওয়ার পরামর্শ দিয়েছেন। কোনো ব্যক্তি অনলাইন প্রতারণার শিকার হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন।

অনলাইনে লোভনীয় অফারে কেনাকাটা করতে গিয়ে প্রতারণা:

Update Time : ০১:৫৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬