ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় চানমারি শিপইয়ার্ডে এসআরবি-৬-এর বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আশিক গ্রুপের ২জন গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১০:১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১৪ Time View
Print

নুরউদ্দিন খাঁন সোহাগ খুলনা নগরীর চানমারি শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ আশিক গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ স্পেশাল কোম্পানি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৩টা ৩৫ মিনিটে খুলনা সদর থানাধীন আহমাদিয়া মাদ্রাসা রোডের চানমারি শিপইয়ার্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন ১/ছাহিল মাহমুদ (২৫) ও ২/শাহাদাত হোসেন শুভ (২৩)। ছাহিলের বাড়ি খুলনা সদর থানার চানমারি বাজার এলাকায়। তাঁর বাবার নাম সওগাতুল আলম ছগীর। অপরদিকে, শুভ লবণচরা থানার মোহাম্মদিয়া পাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম বারেক হাওলাদার। এসআরবি-৬-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার দুজনের বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাঁদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এসআরবি-৬ জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিজয়নগরে পুলিশের অভিযান, ঘর থেকে উদ্ধার ১২২ কেজি গাঁজা গ্রেপ্তার ১

খুলনায় চানমারি শিপইয়ার্ডে এসআরবি-৬-এর বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আশিক গ্রুপের ২জন গ্রেফতার

Update Time : ১০:১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬