
নিজস্ব প্রতিবেদক চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জনাব শেখ মোহাম্মদ নূরুল্লাহ্, সহকারী পুলিশ সুপার, দামুড়হুদা সার্কেল, চুয়াডাঙ্গা ও জীবননগর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সোলায়মান শেখ এর তত্বাবধানে জীবননগর থানায় কর্মরত এসআই(নিঃ) শোভন দাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে আজ ২৯ অক্টোবর ২০২৬ তারিখ ১১.৩৫ ঘটিকায় জীবননগর বাজারস্থ নারায়নপুর মোড়ে সিমান্ত ইলেট্রোনিক্স দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ মোস্তাহিদুল ইসলাম @ রিয়াদ (৩৩), পিতা-আঃ রউফ মুন্সী, মাতা-শাহনাজ পারভীন, সাং-মির্জাপুর , ডাকঘর-হাজরাপুর, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরা, এ/পি সাং-ইছাখাদা বাজার সংলগ্ন, শাহানা খাতুন এর বাড়ির ভাড়াটিয়া, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরা এর হেফাজত থাকা একটি পুরাতন কালো রংয়ের Apache RTR 160 CC এর বিভিন্ন জায়গায় বিশেষ কায়দায় মাদক পরিবহনের জন্য গোপন চেম্বারে রাখা ১। ৪৬(ছেচল্লিশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ESkuf, যাহার ওজন ৪৬০০ গ্রাম, মূল্য অনুমান ৪৬,০০০/-টাকা, ২। মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত ০১(এক) টি মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক ব্যবসা নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞ। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 


















