
মোঃ মনিরুজ্জামান সিনিয়র রিপোর্টার ঝিনাইদাহ। ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডা. হেলেনা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ফারুক আহমেদ, মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আলম, চিকিৎসক ডা. ইমরান হোসেন, মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাবর আলী ও সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিলন। এ ছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রিয়াজ মাসুদ, ব্র্যাকের প্রোগ্রাম অফিসার আলমগীর হোসাইন, ওয়ার্ড ইনচার্জ শারমিন সুলতানা, ভারপ্রাপ্ত নার্সিং সুপারভাইজার রাফেজা খাতুনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। সভায় প্রধান অতিথি সংসদ সদস্য মো. মতিয়ার রহমান হাসপাতালের ওয়ার্ড বয় ও নার্সের সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি হাসপাতালের পাশে থাকা অবৈধ স্থাপনা অপসারণ, হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্স পার্কিং বন্ধ এবং মোটরসাইকেল ও সাইকেল রাখার জন্য টেন্ডার এর মাধ্যমে নির্ধারিত স্থানে শেড নির্মাণের নির্দেশনা দেন। তিনি হাসপাতালের পরিবেশ উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
Reporter Name 


















