ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক -১

  • Reporter Name
  • Update Time : ০৫:২৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১৭ Time View
Print

ফরহাদ রহমান  স্টাফ রিপোর্টার কক্সবাজার  কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় ১০ হাজার পিস ইয়াবাসহ মো. শরীফ (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে সীমান্তবর্তী কাকড়া পোস্ট বেড়িবাঁধ এলাকায় এ অভিযান চালায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীন হ্নীলা বিওপির বিশেষ টহল দল। আটক মো. শরীফ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে হ্নীলা বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় মিয়ানমারের দিক থেকে দুজন ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দলের সদস্যদের সন্দেহ হয়। পরে তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় একজনকে আটক করতে সক্ষম হন বিজিবি সদস্যরা। তবে অপর ব্যক্তি পালিয়ে যায়। পরে আটক ব্যক্তির হাতে থাকা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের একটি কার্টনে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন। ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে দায়িত্ব পালন করে আসছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

# আমাদের প্রাণপ্রিয় অভিভাবক খান সেলিম রহমান স্যারের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়ার আবেদন

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক -১

Update Time : ০৫:২৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬