ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

গোমস্তাপুরে শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় ! অনুসন্ধানী প্রতিবেদন পর্ব-১

 মোঃ বাবুল হক, চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ আবু সায়েমকে ঘিরে বিপুল পরিমাণ স্থাবর সম্পদের

মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

 ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের উখিয়া সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি

দীর্ঘদিনের দুর্ভোগের অবসান—আদিতমারীর বারঘড়ীর রাস্তা, এখন স্বস্তির পথে।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বারঘড়ী এলাকার গুরুত্বপূর্ণ একটি গ্রামীণ রাস্তাটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর জন্য চরম ভোগান্তি আর

ফরিদগঞ্জে বিএনপির আলোচনা সভায় হারুনুর রশিদ: জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে সাখাওয়াত |

ভ্রাম্যমাণ প্রতিনিধি জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বুধবার এক আলোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় নিলুফার রেনু বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

কুষ্টিয়ায় নিলুফার রেনু বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ায় শিক্ষার মানোন্নয়ন এবং মেধাবী ও সুবিধাবঞ্চিত

গলাচিপায় ৬০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

​খন্দকার জলিল, জেলা প্রধান পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ গ্রাম গাঁজাসহ মোঃ দুলাল ফকির (৩৮) নামের এক

কুষ্টিয়া খোকসা পৌর বিএনপির নেতাকে কুপিয়ে জখম করে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়া খোকসা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ রাজুর ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা

তালতলীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মাইনুল ইসলাম, সম্পাদক ফয়সাল আহমেদ

 তালতলী প্রতিনিধি: এইচ এম রবিউল বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, বরগুনা জেলা শাখার অধীন তালতলী উপজেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

৫ আগস্ট: উল্লাসে মুখর রাজপথ, আত্মত্যাগের স্মৃতিতে ইতিহাসের এক সন্ধিক্ষণ

   স্টাফ রিপোর্টার: মনিরুল ইসলাম ৫ আগস্ট একটি বহুল আলোচিত ও তাৎপর্যপূর্ণ দিন। দীর্ঘ আন্দোলন, সংঘাত, প্রাণহানি এবং টানটান রাজনৈতিক

জুলাই গণঅভ্যুত্থানের অপরাধীদের বিচার বাংলাদেশে হবে-নান্দাইলে তপ্রতিমন্ত্রী

 মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহ। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুতানে ছাত্র-জনতার হত্যাকারী ও

ঠাকুরগাঁওয়ে মডেল মসজিদের উদ্বোধন লেমন সরকার, স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের হেলিপ্যাড মাঠ সংলগ্ন এলাকায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ আগষ্ট) দুপুর ১ টায় মডেল মসজিদের কক্ষে আনুষ্ঠানিকভাবে মসজিদ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান। এসময় আরও বক্তব্য দেন- থানার ওসি আমানুল্লাহ আল বারী, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি জমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলী, উপজেলা জামায়াতের সাবেক আমীর মিজানুর রহমান মাস্টার প্রমুখ। এছাড়াও সাবেক সাংসদ ইয়াসিন আলী, পৌর বিএনপির সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, সাবেক পৌর মেয়র আলমগীর সরকার, ডাঃ জাহাঙ্গীর আলম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ফরহাদুজ্জামান ও মডেল কেয়ারটেকার আমিরুল ইসলাম সহ স্থানীয় মুসল্লিগণ উপস্থিত ছিলেন। উদ্বোধক তার বক্তব্যে বলেন, আজ এ মডেল মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে প্রথমেই আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। তিনি আরও বলেন, এ মসজিদ নির্মাণে যারা টাকা-পয়সা ও শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এইসাথে তিনি মসজিদে নিয়মিত নামাজ আদায় ও মসজিদের রক্ষণাবেক্ষণ করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন। পরে জুম্মার নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মাহাবুব আলম।