ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে দুই শিশুকে ব্যবহার করে পেটে ইয়াবা পাচার, নারী আটক

  • Reporter Name
  • Update Time : ০২:৩০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৮ Time View
Print

এম এম জসিম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রামে দুই শিশুকে ব্যবহার করে পেটের ভেতর ইয়াবা পাচারের অভিযোগে শারমিন আকতার ওরফে ইসমত আরা (৪০) নামে এক নারীকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে হেফাজতে নেওয়া হয়। পরে চিকিৎসকদের সহায়তায় শিশু দুটির পেট থেকে ৬ হাজার ৬১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। সোমবার (৭ সেপ্টেম্বর) র‌্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, একটি মাদক কারবারি চক্র সিএনজি অটোরিকশাযোগে কক্সবাজারের উখিয়া থেকে ইয়াবার একটি চালান নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে আনোয়ারা থানার সরকারহাটের তৈলার দ্বীপ ব্রিজসংলগ্ন গরুর বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র‌্যাব। তল্লাশিকালে একটি সিএনজি অটোরিকশায় যাত্রী হিসেবে থাকা শারমিন আকতার ওরফে ইসমত আরাকে আটক করা হয়। একই সঙ্গে ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে হেফাজতে নেয় র‌্যাব। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শারমিন স্বীকার করেন, দুই শিশুর পেটের ভেতর ইয়াবা বহন করা হচ্ছে। পরে ৬ সেপ্টেম্বর রাত পৌনে ১টার দিকে শিশু দুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের সহায়তায় এক্স-রে পরীক্ষায় তাদের পেটের ভেতর ইয়াবা ট্যাবলেটসদৃশ বস্তু শনাক্ত করা হয়। এরপর ৬ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত মলত্যাগের মাধ্যমে ৯ বছর বয়সী শিশুটির পেট থেকে কালো স্কচটেপে মোড়ানো ৬৭টি প্যাকেট এবং ১২ বছর বয়সী শিশুটির পেট থেকে ৬৬টি প্যাকেট বের করা হয়। এসব প্যাকেট থেকে মোট ৬ হাজার ৬১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় র‌্যাব। র‌্যাবের দাবি, জিজ্ঞাসাবাদে শারমিন জানিয়েছেন, তিনি কক্সবাজারের উখিয়া থেকে ইয়াবার চালানটি সংগ্রহ করে শিশু দুটির মাধ্যমে পেটের ভেতর করে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় আটক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাদক পাচারের সঙ্গে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে কাদার ভেতর ২০ হাজার ইয়াবা উদ্ধার

চট্টগ্রামে দুই শিশুকে ব্যবহার করে পেটে ইয়াবা পাচার, নারী আটক

Update Time : ০২:৩০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬