
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ নুরুল হক নুরু
এর নামাজের জানাজা শেষে সুলতানপুর পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুর ২টায় সুলতানপুর ক্লাব মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর-২ আসনের সাবেক সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুখ খান মিঠু, বিশিষ্ট সমাজ সেবক ডাক্তার আবুল কালাম বাবলা, বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল মোজাফ্ফর মন্টু, শেখ নুরুল হকের ভাই শেখ আশরাফুল হক, বড় ছেলে রনি, ছোট ছেলে জিয়াউল হক বনিসহ বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কাসপার্টি, জাতীয় সমাজতান্ত্রীক দল (জাসদ), সাতক্ষীরা যুব রেডক্রিসেন্ট সদস্য সহ বিভিন রাজনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নামাজের জানাজা পরিচালনা করেন হাফেজ কাজী সাইদুর রহমান। জানাজা শেষে শেখ নুরুল হককে সুলতানপুর পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়
২৪ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে সুলতানপুর এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে সাতক্ষীরার ব্যবসায়ী সমাজ, বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Reporter Name 



















