
এস এম জসিম বিশেষ প্রতিনিধি বাকলিয়া থানার একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৫/১০/২০২৬ তারিখ রাত ১৯.৪৫ ঘটিকার সময় বাকলিয়া থানাধীন তুলাতলি জাইল্লারচর আবুর বাপের বিল্ডিং এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের সদস্য ১। মোঃ শরীফ (২৬), পিতা- মোঃ আবুল কালাম, মাতা- কল্পনা বেগম, স্থায়ী : , উপজেলা/থানা- মুরাদনগর, জেলা -কুমিল্লা, বাংলাদেশ বর্তমান : (জান্নাতের মায়ের কলোনী, ০১ নং রোড, কল্পলোক আবাসিক), থানা- বাকলিয়া, জেলা -চট্টগ্রামকে গ্রেফতার করেন। এসময় তার হেফাজত হতে চোরাইকৃত ১। ০১টি dell latitude 5400 i5 Laptop যার মূল্য অনুমান ২৫,০০০/-টাকা, ২। ০১টি SAMSUNG মোবাইল সেট, যার মুল্য অনুমান ১৫,০০০/-টাকা হবে উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বাকলিয়া থানার মামলা নং-৩৩, তারিখ- ২৬ অক্টোবর, ২০২৬; ধারা- ৩৮০ পেনাল কোড রুজু করা হয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বাকলিয়া থানায় চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে ০৫ টি মামলা রুজু আছে।
Reporter Name 



















