ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে মোটরসাইকেলে মাদক বহন, স্কাফ সিরাপসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১১:৩৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৪ Time View
Print

সংবাদদাতা মো:রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে মোটরসাইকেলে করে মাদক বহনের অভিযোগে ৭৫ বোতল স্কাফ সিরাপসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল আটক করা হয়। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) সকাল ৮টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মুরাদনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেল আটক করে তাতে থাকা দুই আরোহীকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে ৭৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার চরচারতলা এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. সাব্বির সরকার ওরফে সাব্বির এবং বিজয়নগর থানার খিরাতলা এলাকার ফারুক মিয়ার ছেলে জুনাইদ মিয়া। জুনাইদ বর্তমানে কাশিনগর এলাকায় বসবাস করেন। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে উদ্ধার করা স্কাফ সিরাপ এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল বিধি অনুযায়ী জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পরিবহন রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী।

বিজয়নগরে মোটরসাইকেলে মাদক বহন, স্কাফ সিরাপসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

Update Time : ১১:৩৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬