ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে ৩ লাখ ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১৯ Time View
Print

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের রামুতে বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ ঘটনায় খালেদা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক কারবারে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব করা হয়। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মৌলভীরকাটা এলাকার কেচোবুনিয়াছড়ায় জেবর মল্লিকের চাষের জমির পাশে এ অভিযান চালানো হয়। এসআরবি-১৫, সিপিএসসি, কক্সবাজারের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে খালেদা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার নারীর দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী, চাষের জমির পাশে বাঁশের সাঁকোসংলগ্ন নালার পানির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করেন অভিযানসংশ্লিষ্ট সদস্যরা। গ্রেপ্তার খালেদা বেগম ওই এলাকার বাসিন্দা। মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর দুই ছেলেসহ একাধিক সহযোগী পলাতক রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫। পলাতকদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কার্যক্রম চলছে। গ্রেপ্তার নারীকে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোবাইল ফোনসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি-১৫ জানায়, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটির অভিষেক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

রামুতে ৩ লাখ ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার

Update Time : ০৫:৩৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬