ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ৪০ বোতল ফেয়ারডিলসহ এক যুবক গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৯:০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২৩ Time View
Print

মোঃ সোহাগ মিয়া :সিলেট মহানগর প্রতিনিধি :: সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ বোতল ফেয়ারডিল (FAIRDYL) সহ মোঃ আশিক আহমদ (৩১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া ব্রিজ সংলগ্ন পাকা সড়কে পুলিশের চেকপোস্ট চলাকালে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) মোঃ বাবুল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা তল্লাশি করেন। এ সময় গাড়ির ডান পাশে বসা যাত্রীর দুই হাঁটুর ওপর রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৪০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। পরে ওই যাত্রীকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃত মোঃ আশিক আহমদ (৩১) সিলেটের গোয়াইনঘাট থানাধীন তারাকাল গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম সাজিবুর রহমান এবং মাতার নাম মৃত ফাতেমা বেগম। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় ৩০ অক্টোবর ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মামলা নং-৪০ রুজু করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোমস্তাপুরের বাংগাবাড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মেসবাউল আলম বুলেটের নির্বাচনী প্রচারণা ও জনসভা

সিলেটে ৪০ বোতল ফেয়ারডিলসহ এক যুবক গ্রেফতার

Update Time : ০৯:০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬