ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর ধামইর হাটে ২০০ টাকার বিরোধে যুবক খুন, গ্রেপ্তার ৫ ​ এম এ মজিদ নওগাঁঃ- মাত্র ২০০ টাকার তৌরা জাল বন্ধককে কেন্দ্র করে সংঘর্ষে মোস্তাকিন (২০) নামে এক তরুণকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

  • Reporter Name
  • Update Time : ১১:২০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ Time View
Print

নওগাঁর ধামইরহাটে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে মূল আলামতসহ জড়িত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ​পুলিশ জানায়, ধামইরহাটের বড় শিবপুর যদুপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে মোস্তাকিনের সাথে জাল বন্ধকের ২০০ টাকা নিয়ে আসামিদের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে আসামিরা মোস্তাকিনের বাড়িতে ঢুকে তাকে ও তার মাকে লোহার সাবল দিয়ে এলোপাথাড়ি মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোস্তাকিনকে মৃত ঘোষণা করেন। ​ঘটনার পর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে ধামইরহাট থানার ওসি মোঃ মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশ সাহাপুর আঙ্গুরাত কলোনি এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। ​গ্রেপ্তারকৃতরা হলেন—রতন হোসেন (২২), সাইদুল ইসলাম (২৪), আইনে সংঘাতে জড়িত শিশু হাসান (১৪), রোকেয়া বেগম (৫৫) এবং জাকিয়া বেগম (১৯)। পরে আসামি সাইদুরের তথ্যের ভিত্তিতে তাদের বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার সাবল উদ্ধার করা হয়। ​এ ঘটনায় আইনি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে পুলিশ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজশাহী তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়।

নওগাঁর ধামইর হাটে ২০০ টাকার বিরোধে যুবক খুন, গ্রেপ্তার ৫ ​ এম এ মজিদ নওগাঁঃ- মাত্র ২০০ টাকার তৌরা জাল বন্ধককে কেন্দ্র করে সংঘর্ষে মোস্তাকিন (২০) নামে এক তরুণকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

Update Time : ১১:২০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬