ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লাকসাম-মনোহরগঞ্জে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • Reporter Name
  • Update Time : ১২:৩৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ Time View
Print

‎ ‎শাকিল খান লাকসাম কুমিল্লা প্রতিনিধি ‎কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ‎ ‎শুক্রবার সকালে মনোহরগঞ্জে এবং পরে লাকসামে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ, মৎস্য পোনা অবমুক্ত, কেক কাটা ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‎ ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম। তিনি দলের নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ‎ ‎নেতাকর্মীদের উদ্দেশ্যে মো. আবুল কালাম বলেন, দলের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি। ‎ ‎তিনি শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ‎ ‎কর্মসূচিতে লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. নুর-উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াছ পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ‎ ‎বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে লাকসাম-মনোহরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Messageদেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা প্রকৌশলী

লাকসাম-মনোহরগঞ্জে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Update Time : ১২:৩৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬