ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ডিবিএল গ্রুপ ৬ষ্ঠ জাতীয় সিস্টোবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৬:০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৮ Time View
Print

মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহ। ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ডিবিএল গ্রুপ ৬ষ্ঠ জাতীয় সিস্টোবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী)-২০২৬। বাংলাদেশ সিস্টোবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং ডিবিএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) ময়মনসিংহ পুলিশ লাইন্সে এ প্রতিযোগিতার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ও বাংলাদেশ সিস্টোবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণগ্রাম বিনোদন পার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম আফজাল উল মুনিরের পক্ষে মো. এনায়েত হোসেন। প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করে। গ্রুপ পর্বের খেলায় প্রতিদ্বন্দ্বিতা শেষে পুরুষ বিভাগে ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ পুলিশ সিস্টোবল ক্লাব ও ফিরোজ স্মৃতি সংসদ। অন্যদিকে নারী বিভাগের ফাইনালে মুখোমুখি হয় মিরপুর স্পোর্টস একাডেমি ও ফিরোজ স্মৃতি সংসদ। হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল শেষে পুরুষ বিভাগে বাংলাদেশ পুলিশ সিস্টোবল ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নারী বিভাগে মিরপুর স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়ন শিরোপা লাভ করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের নৈপুণ্য ও প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি পরিণত হয় উৎসবের আমেজে। খেলার শুরুতে প্রধান অতিথি ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং প্রতিযোগিতার সফলতা কামনা করেন। খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে ডিআইজি মহোদয় ও আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। বিজয়ী দলের খেলোয়াড় ও কর্মকর্তারা এ সময় আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন। সমাপনী বক্তব্যে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা অনুষ্ঠানে উপস্থিত হয়ে খেলা উপভোগ করায় আমন্ত্রিত অতিথিবৃন্দসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সামাজিক ও ব্যক্তিগত জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা মানুষের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি মনোবল বৃদ্ধি করে। তিনি আরও বলেন, জাতীয় পর্যায়ের এ ধরনের প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরি হয়। নিয়মিত এমন আয়োজন অব্যাহত থাকলে আগামী দিনে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সিস্টোবলে আরও দক্ষ ও প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্যের প্রশংসা করে ডিআইজি বলেন, প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও ক্রীড়া-নৈপুণ্য প্রশংসনীয়। ভবিষ্যতে তারা জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রাখার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে—এটাই প্রত্যাশা। তিনি সিস্টোবলকে আরও জনপ্রিয় করতে সংশ্লিষ্ট সংগঠন, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও পৃষ্ঠপোষকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয় ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিযোগিতাকে ঘিরে পুলিশ লাইন্স এলাকায় খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, কর্মকর্তা ও অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান খেলোয়াড়দের অংশগ্রহণের মধ্য দিয়ে সিস্টোবল খেলাকে আরও এগিয়ে নেওয়া এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জন্য নতুন খেলোয়াড় তৈরি করাই এ ধরনের আয়োজনের অন্যতম লক্ষ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে ডিবিএল গ্রুপ ৬ষ্ঠ জাতীয় সিস্টোবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

Update Time : ০৬:০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬