
অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকায় এস আর বি -১০ এর অভিযানে ০২টি কার্তুজ ও ০২টি আগ্নেয়াস্ত্র,ও ১০টি ককটেল সহ ইসলাম প্রামানিক আকাশ নামে এক ব্যক্তি গ্রেফতার। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০.৩৫ টায় এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট এলাকার উজানচরে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে দেশীয় তৈরি ২টি ওয়ান শুটার গান, ২টি তাজা কার্তুজ ও ১০টি ককটেলসাদৃশ্য বস্তু উদ্ধার করে। এ সময় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ইসলাম সেক আকাশ(৪১) গোয়ালন্দ ঘাট থানার ভোলাই মাতুব্বর পাড়ার (৪১) এরশাদ শেখ, এর পুত্র বলে জানা যায়। অভিযুক্ত ইসলাম সেক আকাশ এর বিরুদ্ধে দুটি অস্ত্র ও একটি চাঁদাবাজি মামলা রুজু আছে বলেও জানা গেছে । গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয় পক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
Reporter Name 


















