ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ কাট্টলীতে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক প্রস্তুতি: শীলপাড়া শ্যামা কালী মন্দির প্রাঙ্গণে উৎসবের আমেজ।

  • Reporter Name
  • Update Time : ১০:০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৭০ Time View
Print

প্রতিবেদন: শহীদুল্লাহ চৌধুরী, প্রতিনিধি চট্টগ্রাম সনাতন ধর্মাবলম্বীদের পরম পবিত্র উৎসব শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকায় শুরু হয়েছে আনন্দময় প্রস্তুতি। দক্ষিণ কাট্টলী শীলপাড়া সর্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা পরিচালনা পরিষদের উদ্যোগে এ বছরও অত্যন্ত বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় মাতৃবন্দনা। আশ্বিনের আগমনী আমেজে চট্টগ্রাম ১১নং ওয়ার্ডের দক্ষিণ কাট্টলী শীলপাড়া, বিটাক সংলগ্ন সাগরিকা রোড এলাকার ঐতিহ্যবাহী শীলপাড়া শ্যামা কালী মন্দির প্রাঙ্গণ আলোকসজ্জা ও নান্দনিক তোরণে সাজিয়ে তোলা হচ্ছে। সরজমিনে পরিদর্শন করে দৈনিক মাতৃজগত-এর বিশেষ প্রতিনিধি শহীদুল্লাহ চৌধুরী জানান, মন্দির প্রাঙ্গণে স্থানীয় ভক্ত ও বাসিন্দাদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। পূজামণ্ডপের বিশেষ আকর্ষণে থাকছে: মহাষষ্ঠী: সন্ধ্যা ৭:০০ ঘটিকায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মহাসপ্তমী: সন্ধ্যা ৭:০০ ঘটিকায় ঐতিহ্যবাহী ও চোখধাঁধানো ধুনুচি নৃত্য প্রদর্শন। মহাঅষ্টমী: ঢাক-ঢোলের তালে তালে বিশেষ আরতি প্রতিযোগিতা ও প্রদর্শন। পূজা মণ্ডপ প্রাঙ্গণে দৈনিক মাতৃজগতের মুখোমুখি হয়ে আয়োজক কমিটির সাধারণ সম্পাদক শ্রী অসীম দাস জানান, “প্রতিবছরের মতো এবারও আমরা ভক্ত ও দর্শনার্থীদের সুশৃঙ্খল পূজা দর্শন, নিরাপত্তা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছি।” পরিচালনা পরিষদের সভাপতি শ্রী জিশু শীল এবং অর্থ সম্পাদক শ্রী মুন্না শীল (আবির) জানান, ভক্তদের সেবা ও নিরাপত্তার দায়িত্বে থাকবে নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক দল। পূজা পরিচালনা পরিষদের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ: সভাপতি: শ্রী জিশু শীল সাধারণ সম্পাদক: শ্রী অসীম দাস অর্থ সম্পাদক: শ্রী মুন্না শীল (আবির) সাংগঠনিক সম্পাদক: শ্রী রকি শীল প্রচার ও সামাজিক সম্পাদক: শ্রী অরূপ শীল ও শ্রী রাজু শীল মহিলা সম্পাদিকা: শ্রীমতী বাসন্তী শীল ও শ্রীমতী রেখা শীল স্বেচ্ছাসেবক প্রধান: শ্রী পবন শীল, শ্রী লিটন শীল ও শ্রী তাপস শীল দৈনিক মাতৃজগতের পক্ষ থেকে রিপোর্টার শহীদুল্লাহ চৌধুরী জানান, শীলপাড়া সর্বজনীন দুর্গা পূজা পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেনী-পেশার মানুষকে পরিবার পরিজনসহ মন্দির প্রাঙ্গণে এসে মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ ও উৎসবে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

# চুয়াডাঙ্গার বাজদিয়া গ্রামে শারদীয় দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ

দক্ষিণ কাট্টলীতে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক প্রস্তুতি: শীলপাড়া শ্যামা কালী মন্দির প্রাঙ্গণে উৎসবের আমেজ।

Update Time : ১০:০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬