
এস এম জসিম বিশেষ প্রতিনিধি সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সম্মাননা স্মারক পেয়েছেন এআর হিউম্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ ফখরুল ইসলাম। ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিকদের অংশগ্রহণে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর, শনিবার, রাজধানীর মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দৈনিক মাতৃজগতের সংবাদকর্মী, সাংবাদিক নেতা, বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকাটির সহ-সম্পাদক ও বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের ভারপ্রাপ্ত মহাসচিব রফিকুল ইসলাম, বাংলাদেশ পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি আলম হোসেন খান, সিআইডি পল্লবী নিবিড় ক্যাম্পের পুলিশ ইন্সপেক্টর ও ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, পেশাজীবী প্রতিনিধি এবং সাংবাদিকরা। অনুষ্ঠানে সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ইঞ্জিনিয়ার মোঃ ফখরুল ইসলামের হাতে গুণীজন সম্মাননা স্মারক তুলে দেন দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। সম্মাননা স্মারক পেয়ে ইঞ্জিনিয়ার মোঃ ফখরুল ইসলাম দৈনিক মাতৃজগতের কর্ণধার ও সম্পাদক খান সেলিম রহমান, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চিফ হাজেরা বিবি লাকী এবং জেলা ব্যুরো চিফ এস এম জসিমের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা ধরে রেখে দৈনিক মাতৃজগত আরও সামনের দিকে এগিয়ে যাবে। তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। সাংবাদিকতা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ এ ধরনের সম্মাননা গুণীজনদের আরও উৎসাহিত করবে এবং সমাজের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা জোগাবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
Reporter Name 

















