ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লাকসামে ছাত্রদলের তিন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

  • Reporter Name
  • Update Time : ১০:৩৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ২১ Time View
Print

শাকিল খান লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসাম উপজেলা, পৌরসভা ও নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) নবগঠিত কমিটির নেতাকর্মীদের উদ্যোগে এ আনন্দ মিছিল বের করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অনুমোদনে গত ১৪ অক্টোবর লাকসাম পৌরসভা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি এবং লাকসাম উপজেলা ছাত্রদলের ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে লাকসাম পৌরসভা ছাত্রদলের সভাপতি হয়েছেন মহিন উদ্দিন মহিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন নেওয়াজ শরীফ। অন্যদিকে, লাকসাম উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে মো. নুরুন নবী মহসিন ও সাধারণ সম্পাদক হিসেবে মো. শাখাওয়াত হোসেন দায়িত্ব পেয়েছেন। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়রপ্রার্থী মোশাররফ হোসেন মুশু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ রানা বেলাল, সদস্যসচিব নুরে আলম এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী হায়দার মামুনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নবগঠিত কমিটির নেতাকর্মীরা জানান, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

লাকসামে ছাত্রদলের তিন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

Update Time : ১০:৩৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬