ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১০:৩১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ২২ Time View
Print

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২ নম্বর ভবনের চতুর্থ তলার সম্মেলন কক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলীর সভাপতিত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট আলহাজ্ব মো. নুরুল আমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু এবং সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল অ্যাডভোকেট ড. খান রবিউল ইসলাম। আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এবিএম সেলিম, অ্যাডভোকেট মোস্তফা জামান, অ্যাডভোকেট শহিদ হাসান, অ্যাডভোকেট ই. জে. সাহরিয়ার হাসিব, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট সরদার সাইফ, অ্যাডভোকেট আলতাফ হোসেন, অ্যাডভোকেট ইমরান হোসেন শাওন, অ্যাডভোকেট শিহাব মাসুদ সাচ্চু, অ্যাডভোকেট জালাল, অ্যাডভোকেট আকরাম আলী, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পি, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহেল, অ্যাডভোকেট শামীমা আক্তার মিঠু, অ্যাডভোকেট এস এম ইব্রাহিম হোসেন, অ্যাডভোকেট মাকফুর রহমান, অ্যাডভোকেট খোরশেদ আলম ডালিম, অ্যাডভোকেট শাহাজান জাহাঙ্গীর, অ্যাডভোকেট এবাদুল হক, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবু, অ্যাডভোকেট শফিকুল আজম, অ্যাডভোকেট জিয়াউর রহমান জিয়া, অ্যাডভোকেট অমিত কুমার, অ্যাডভোকেট রেজাউল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন, অ্যাডভোকেট পিয়াল, অ্যাডভোকেট সাবিহা খাতুন, অ্যাডভোকেট আলাউদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও অ্যাডভোকেট মজিবরসহ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় শতাধিক আইনজীবী অংশ নেন। সভায় জেলা আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনী কার্যক্রম ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ২৫ অক্টোবর সংশোধনপূর্বক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে। ২৭ অক্টোবর থেকে মনোনয়নপত্র সরবরাহ শুরু হবে এবং মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১ নভেম্বর। ৩ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তফসিল অনুযায়ী, ১৭ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৯ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩ ডিসেম্বর, বৃহস্পতিবার। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্ৰহণ অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

সাতক্ষীরায় বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Update Time : ১০:৩১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬