
আমিনুল ইসলাম:সিনিয়র স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য আয়োজিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট ( এনআইএলজি)গোমস্তাপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আয়োজনে এ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)জিল্লুর রহমান, আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি চৌধুরী আল মাহমুদ, উপজেলা আইসিসি কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ হোসেন,সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধি এবং প্রশিক্ষণার্থী গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ধারণা বৃদ্ধি, আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালন এবং স্থানীয় পর্যায়ে জনসেবামূলক কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা গ্রাম পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ এলাকায় কাজ করার আহ্বান জানান।
Reporter Name 


















