ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর

  • Reporter Name
  • Update Time : ১০:১০:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ৩২ Time View
Print

মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে উদযাপনে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন এবং প্রয়োজন অনুযায়ী বিজিবির সহায়তা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে সম্ভাব্য বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান, যাতে ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা যায়। রবিবার (১১ অক্টোবর) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভাকে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতিও নিয়মিত পর্যালোচনা করতে হবে। গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন নিশ্চিত করে পরবর্তী সভার আগেই অন্তত কয়েকটি কাজের দৃশ্যমান অগ্রগতি তুলে ধরতে হবে। তিনি বলেন রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের মধ্যে সমন্বয় বাড়িয়ে জনগণের সেবা নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিক সরকার দ্রুতগতিতে কাজ করতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ময়মনসিংহ জেলাকে উন্নত করতে হলে উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি জনপ্রতিনিধি, প্রশাসন ও জনগণের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে। মন্ত্রী আরও বলেন, মাদকদ্রব্য নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে প্রতিবেদন দিতে হবে। পাশাপাশি জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে কৃষি ও সমাজকল্যাণ বিভাগের কর্মকর্তাদের এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জনগণের সেবা নিশ্চিত করা এবং জেলার উন্নয়ন ত্বরান্বিত করতে সবাইকে জনসম্পৃক্ততা বজায় রেখে কাজ করতে হবে। জেলা প্রশাসকের নেতৃত্বে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ময়মনসিংহকে একটি উন্নত জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। সভা শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে বিমান ও পর্যটনমন্ত্রী বলেন, ময়মনসিংহের উন্নয়নে ইতোমধ্যে সংসদ সদস্য ও সিটি করপোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তালিকা তৈরি করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে রাস্তাঘাটের উন্নয়ন, খাদ্যগুদাম নির্মাণ, নদীভাঙন রোধ এবং বিভিন্ন সরকারি ভবন নির্মাণ ও সংস্কার। জেলা প্রশাসকের কার্যালয়ের ভবন সংস্কারের পাশাপাশি পাশে নতুন ভবন নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী ময়মনসিংহের প্রয়োজনীয় উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নে আমরা কাজ করছি। এ ক্ষেত্রে সংসদ সদস্যরাও সক্রিয়ভাবে সহযোগিতা করছেন। আগামী বছর থেকে এসব উন্নয়নকাজ শুরু হবে এবং পর্যায়ক্রমে এর সুফল দৃশ্যমান হবে। উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে মন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান সম্পূর্ণ কঠোর। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হলে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সংসদ সদস্যরাও উন্নয়নকাজের ওপর নজরদারি রাখবেন, যাতে কোনো ধরনের দুর্নীতি না ঘটে। এ সময় আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের বিষয়ে মন্ত্রী বলেন, পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাঁকে শনাক্ত করে কঠোর আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংসদ সদস্যরা প্রশাসনকে সহযোগিতা করবেন। প্রয়োজনে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে বলে তিনি জানান। ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক আবদুর রহমান: সত্য ও সাহসের পথে নির্ভীক কলমযোদ্ধা

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর

Update Time : ১০:১০:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬