ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাকসামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৬ Time View
Print

শাকিল খান লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে কুমিল্লার লাকসামে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) লাকসাম উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও উপজেলা পরিষদের সভাকক্ষে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এ বছরের দিবসের প্রতিপাদ্য— “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”। কর্মসূচিতে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ এবং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহ আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। দিবসটি উপলক্ষে আয়োজিত মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে সচেতনতা তুলে ধরা হয়। পাশাপাশি দুর্যোগের ঝুঁকি কমাতে আগাম প্রস্তুতি, নিরাপদে আশ্রয় গ্রহণ এবং জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকরা বলেন, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও পূর্বপ্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার থেকেই দুর্যোগ সম্পর্কে সচেতনতা তৈরি করতে পারলে একটি নিরাপদ ও দুর্যোগ সহনশীল দেশ গড়ে তোলা সম্ভব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে স্বামীর পরকীয়া’র জেরে গৃহবধূর আত্মহত্যা স্বামী পলাতক,

লাকসামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া

Update Time : ০৩:৫৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬