
চট্টগ্রাম এস এম জসিম বিশেষ প্রতিনিধি শওকত হোসেন করিম ফটিকছড়ি : ফটিকছড়ি উত্তর উপজেলার কাজীরহাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জ্বালানি ও গোলকাঠ বোঝাই একটি চাঁন্দের গাড়ি (জিপ) জব্দ করেছে বন বিভাগ। (১২ অক্টোবর) চট্টগ্রাম উত্তর বন বিভাগের হারুয়ালছড়ি রেঞ্জ কর্মকর্তা ও স্টাফদের যৌথ অভিযানে এই কাঠসহ গাড়িটি আটক করা হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, জব্দকৃত চাঁন্দের গাড়িটিতে আনুমানিক ৭০.০ ঘনফুট জ্বালানি কাঠ পাচার করা হচ্ছিল। এই ঘটনায় বন আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও, একই অভিযানে পৃথক আরেকটি ঘটনায় ১৫.০ ঘনফুট জ্বালানি কাঠ এবং ৩২.০ ঘনফুট ওজনের ৩৫ টুকরা বিবিধ গোলকাঠ জব্দ করা হয়। এই দ্বিতীয় ঘটনার পরিপ্রেক্ষিতে বন আইনে আরও একটি বিবিধ মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত গাড়ি এবং আকাশমণি ও বিবিধ প্রজাতির গোলকাঠ ও জ্বালানি কাঠগুলো বর্তমানে হারুয়ালছড়ি রেঞ্জ অফিস হেফাজতে রাখা হয়েছে। বন অপরাধ দমনে এবং সরকারি বনজ সম্পদ রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রেঞ্জ অফিসার আতিকুর রহমান।
Reporter Name 


















