
আমিনুল ইসলাম: সিনিয়র স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং কথিত বস্তি উচ্ছেদের দাবিতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে রহনপুর রেলস্টেশনসংলগ্ন আমবাজার চত্বরে এ জনসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রহনপুর আম আড়তদার সমিতির সভাপতি শামীম রেজা। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড. মু,মিজানুর রহমান। সভায় বক্তব্য দেন বিএনপি নেতা আসাদুল্লাহ আহমেদ,রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তারিক আহমেদ,ও আশরাফুল ইসলাম, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল ও ইমামুল হুদা, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম রাজ,ব্যবসায়ী নেতা আব্বাস আলী, পরিবহন শ্রমিক নেতা রবিউল ইসলাম বাচ্চু এবং রহনপুর আম আড়তদার সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দীনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। জনসভায় বক্তারা রহনপুর কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি এলাকার পরিবেশ ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। এ সময় বক্তারা মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করার
Reporter Name 


















