ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেছারাবাদে অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর উপায়ে আইসক্রিম উৎপাদন জরিমানা ২০ হাজার টাকা ও কারখানা বন্ধের নির্দেশ ।

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ২৯ Time View
Print

‎ ‎​মোঃ ছালাম, সিনিয়র রিপোর্টার। পিরোজপুরে, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ওজন পরিমাপ ও মানদন্ড আইন লঙ্ঘন এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার অপরাধে একটি আইসক্রিম কারখানাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। একইসাথে প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত কারখানাটির উৎপাদন ও বিক্রি বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে। ​আজ মঙ্গলবার (১৩ অক্টোবর, ২০২৬) দুপুরে উপজেলার সোহাগদল ইউনিয়নে ‘রূচি আইসক্রিম’ নামের ওই কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। ‎​অভিযান সূত্রে জানা যায়, সোহাগদল ইউনিয়নের ‘রূচি আইসক্রিম’ কারখানাটিতে মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই অননুমোদিত ও চরম নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হলে ‘ওজন পরিমাপ ও মানদণ্ড আইন, ২০১৮’ ভঙ্গ করার সত্যতা মেলে। অপরাধ স্বীকার করায় কারখানার মালিক আবুল হোসেন (৬৫) (পিতা: আছমত আলী)-কে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। ​এছাড়া, বিএসটিআই-এর প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন সংগ্রহ না করা পর্যন্ত আইসক্রিম কারখানাটির সমস্ত কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে লিখিত মুচলেকা নেওয়া হয়। অভিযান চলাকালে কারখানা থেকে বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর আইসক্রিম জব্দ করে জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে। ‎​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রায়হান মাহামুদ। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বরিশাল কার্যালয়ের পরিদর্শক জনাব তাহসিন আলম। অভিযান পরিচালনায় নেছারাবাদ থানা পুলিশের একটি চৌকস দল সার্বিক নিরাপত্তা ও সহায়তা প্রদান করে। ‎ ‎​জনস্বার্থে ও ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে স্বামীর পরকীয়া’র জেরে গৃহবধূর আত্মহত্যা স্বামী পলাতক,

নেছারাবাদে অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর উপায়ে আইসক্রিম উৎপাদন জরিমানা ২০ হাজার টাকা ও কারখানা বন্ধের নির্দেশ ।

Update Time : ০৫:৩৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬