ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাকসামে বিদ্যুৎ সাশ্রয় ও রুফটপ সোলার স্থাপনে মতবিনিময় সভা ‎

  • Reporter Name
  • Update Time : ০৯:৫২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১২ Time View
Print

শাকিল খান লাকসাম কুমিল্লা প্রতিনিধি ‎কুমিল্লার লাকসামে বিদ্যুৎ সাশ্রয় এবং বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) স্থাপন ও ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল আমিন, উপজেলা এলজিইডি প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  আব্দুর রহমান বাদল, যুগ্ম সম্পাদক শাহ আলম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক। মতামতকলাম পড়ুন ‎ ‎সভায় বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং রুফটপ সোলার স্থাপনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। এ সময় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দৌলতগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এমএম রায়হানুল ইসলাম সৌরবিদ্যুৎ ব্যবহারের কারিগরি ও প্রশাসনিক বিভিন্ন দিক তুলে ধরে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। ‎ ‎বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা গেলে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি জ্বালানি ব্যয় সাশ্রয় করা সম্ভব। সভায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম, আইটি) মো. নাঈমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব ও প্রশাসক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন,

লাকসামে বিদ্যুৎ সাশ্রয় ও রুফটপ সোলার স্থাপনে মতবিনিময় সভা ‎

Update Time : ০৯:৫২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬