ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় ৭০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার 

  • Reporter Name
  • Update Time : ১০:০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১১ Time View
Print

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের উখিয়ায় ৭০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দিবাগত রাতের অভিযানে উনচিপ্রাং সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন -টেকনাফের উনচিপ্রাং গ্রামের মৃত অছির রহমানের ছেলে অলি হোসেন (৩৭) এবং কুতুবদিয়া গ্রামের নুরুল আহম্মেদের ছেলে মো. মানিক (২২)। তাদের দুজনেরই ডাকঘর নয়াপাড়া, থানা টেকনাফ, জেলা কক্সবাজার। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা যায়, ১৫ অক্টোবর রাত ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উনচিপ্রাং বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী রমজানের ঘের এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ২টার দিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে দুই ব্যক্তিকে প্রবেশ করতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে অলি হোসেন ও মো. মানিককে আটক করেন। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি পোটলার ভেতরে খাকি রঙের প্যাকেটে রাখা নীল রঙের বায়ুরোধী সাতটি কাটে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি জানায়, দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও ইয়াবা ছাড়া অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন ইয়াবাগুলো মিয়ানমার সীমান্ত থেকে সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছে। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মাদকের সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী ৬৪ বিজিবি সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন,

উখিয়ায় ৭০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার 

Update Time : ১০:০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬