ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৩ লাখ ইয়াবা উদ্ধার মামলার মূল হোতা সলিম উল্লাহ গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৫:১৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ১৬ Time View
Print

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারে চাঞ্চল্যকর ৩ লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলার মূল পরিকল্পনাকারী ও ১ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি মো. সলিম উল্লাহকে (৩০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। রবিবার (১৮ অক্টোবর) সকাল ১১ টা ২০ মিনিটের দিকে কক্সবাজারের চকরিয়া থানাধীন ডুলাহাজারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৫-এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। অভিযানে সলিম উল্লাহর কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এসআরবি-১৫ সূত্র জানায়, কক্সবাজারের বহুল আলোচিত ৩ লাখ পিস ইয়াবা চোরাচালান ও উদ্ধারের ঘটনায় সলিম উল্লাহকে প্রধান পরিকল্পনাকারী, সমন্বয়কারী ও মাদক পাচারকারী হিসেবে শনাক্ত করা হয়। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান চকরিয়া এলাকায় নিশ্চিত হওয়ার পর ডুলাহাজারা বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সলিম উল্লাহ পালানোর চেষ্টা করলে তাকে ঘিরে ফেলে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সলিম উল্লাহ দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ আঞ্চলিক মাদক চোরাচালান চক্রের সমন্বয়ক হিসেবে বিপুল পরিমাণ ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য পাচারের পরিকল্পনা ও পরিচালনার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে এসআরবি-১৫। গ্রেপ্তার সলিম উল্লাহ কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব মুড়াপাড়া এলাকার খুইল্লা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিস্তার রোধ ও মাদক কারবারিদের গ্রেপ্তারে এসআরবি-১৫-এর অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

লাকসামে ধানখেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

৩ লাখ ইয়াবা উদ্ধার মামলার মূল হোতা সলিম উল্লাহ গ্রেপ্তার

Update Time : ০৫:১৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬