ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লাকসামে ধানখেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৫:১৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ১০ Time View
Print

‎ ‎শাকিল খান লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: ‎ ‎কুমিল্লার লাকসাম উপজেলায় ধানখেত থেকে কাউসার হোসেন (২৩) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎ ‎রোববার (১৮ অক্টোবর) উপজেলার ১নং বাকই ইউনিয়নের ২নং ওয়ার্ডের তারাপুর গ্রামের একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ‎নিহত কাউসার হোসেন ওই গ্রামের পূর্ব বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে। তাঁর মা আম্বিয়া বেগম। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁরা চার ভাই ও দুই বোন। কাউসার পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। ‎স্থানীয় সূত্রে জানা গেছে, ধানখেতে কাউসারের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। এ সময় মরদেহের পাশে এক প্যাকেট সিগারেট পাওয়া গেছে বলেও জানা গেছে। ‎ ‎খবর পেয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লায়লী ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লায় পাঠায়। ‎এ বিষয়ে লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে। ‎তবে কাউসারের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

লাকসামে ধানখেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

লাকসামে ধানখেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

Update Time : ০৫:১৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬