
শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি তারিখ: ১৮ অক্টোবর, ২০২৬ ঝিনাইদহ: ঝিনাইদহের ঝিনাইদহ সদর উপজেলার ১৪ নং ঘোড়শাল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আসন্ন ২০২৭ সালের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে এক উঠান বৈঠক ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় ঝিনাইদহের কুশাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোলাম নবী বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আকর্ষণে ছিলেন ১৪ নং ঘোড়শাল ইউনিয়ন বিএনপির সভাপতি এবং আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইসহাক আলী মোল্লা। সাবেক যুবনেতা মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: ৬ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি আইয়ুব হোসেন ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনারুল মোল্লা ইসহাক আলী মোল্লার সুযোগ্য সন্তান নেফার মোল্লা স্থানীয় মাতব্বর ও গণ্যমান্য ব্যক্তিবর্গ: সাহেব আলী মন্ডল, তোয়াজ উদ্দিন খান, শাহাদাত হোসেন, তোফাজ্জল হোসেন, মন্টু বিশ্বাস, মফিজ মণ্ডল, গোলাম রসূল, মইদুল ইসলাম, পলাশ হোসেন, মনিরুল ইসলামসহ কুশাবাড়ীয়া ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের গ্রামবাসী। উঠান বৈঠকে বক্তারা ইসহাক আলী মোল্লার রাজনৈতিক ত্যাগ ও অবদান স্মরণ করে বলেন, “ইসহাক আলী মোল্লা দীর্ঘদিন ধরে রাজপথে ও বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ইতিপূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে মনোনয়ন প্রদান করলেও বিগত আওয়ামী লীগ সরকারের তীব্র নির্যাতন, মামলা ও অত্যাচারের কারণে তিনি মাঠে নামতে পারেননি।” বক্তারা আরও উল্লেখ করেন, আওয়ামী শাসনমালে ইসহাক আলী মোল্লা বহুবার কারাবরণ করেছেন ও রাজনৈতিকভাবে হয়রানির শিকার হয়েছেন। তার পুত্র নেফার মোল্লাও বাবার বিগত দিনের ত্যাগ ও জেল-জুলুমের কথা তুলে ধরে বিএনপির উর্ধ্বতন নেতৃত্বের কাছে তার বাবার জন্য দলীয় মনোনয়ন ও সমর্থন প্রত্যাশা করেন। জনসভায় উপস্থিত কুশাবাড়ীয়া গ্রামের মাতব্বর ও সর্বস্তরের জনগণ একাত্মতা প্রকাশ করে বলেন, “আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা সকলে ঐক্যবদ্ধ। ৬ নং ওয়ার্ডের ভোটার সংখ্যা ২২৭০টি। আমরা সুদৃঢ়ভাবে অঙ্গীকার করছি, এই ওয়ার্ডের একটি ভোটও বাইরে যাবে না—সবগুলো ভোটই আমরা ইসহাক আলী মোল্লাকে বিজয়ী করতে অর্পণ করব।” গ্রামবাসী আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে ইসহাক আলী মোল্লা বিজয়ী হয়ে তাদের পাশে থাকবেন এবং এলাকার সার্বিক উন্নয়ন সাধন করবেন। অত্যন্ত স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে জনসভাটি সমাপ্ত হয়।
Reporter Name 


















