
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার ৩১ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের অবসান ঘটিয়ে অবসরে গেলেন, কামালনগর উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়েল সামাজিক বিজ্ঞানের শিক্ষিকা সেলিনা ইয়াসমিন। সাতক্ষীরার প্রথম মুসলিম এমবিবিএস মরহুম ডা. মজিবর রহমানের মেয়ে সেলিনা ইয়াসমিনের বিদায়কে স্মরণীয় রাখতে গতকাল দুপুরে বিদ্যালয়ের হলুরুমে শোকাবহ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। পরিচালনা কমিটির সভাপতি এড. শফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা রোকসানা পারভীন, সহকারী প্রধান শিক্ষক আবুল কাসেম, সিনিয়র শিক্ষক স্বপন কুমার সানা, মনিরুল ইসলাম, শিক্ষার্থী ফারিয়া, অবসরে যাওয়া শিক্ষিকা ক সেলিনা ইয়াসমিন প্রমুখ। সভায় বক্তারা সেলিনা ইয়াসমিনের কর্তব্যনিষ্টা, সময়ানুবর্তিতা ও নিজেকে উজাড় করে দিয়ে শিক্ষকতা করার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর অবসর জীবন সুস্থভাবে কাটবে বলে প্রত্যাশা করেন। এসময় তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হন।
Reporter Name 



















