ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেছারাবাদে শারদীয় দুর্গাপূজা -২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত “৬৩৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন”।

  • Reporter Name
  • Update Time : ০৬:২৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৭১ Time View
Print

মোঃ ছালাম, সিনিয়র রিপোর্টার পিরোজপুরে, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় শারদীয় দুর্গাপূজা -২০২৬ উপলক্ষে। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে। নেছারাবাদ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে। মোট ৬৩৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত সদস্যদের মধ্যে রয়েছেন ১২ জন সেকশন কমান্ডার, ১০২ জন সহকারী সেকশন কমান্ডার, ৩১৮ জন পুরুষ আনসার ও ভিডিপি সদস্য এবং ২০৪ জন মহিলা আনসার ও ভিডিপি সদস্য। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে মোতায়েনকৃত সদস্যদের অংশগ্রহণে এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসাঃ সেতারে আলো এবং উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক জনাব পিন্টু চন্দ্র দাস। ব্রিফিং প্যারেডে উপস্থিত কর্মকর্তারা শারদীয় দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন, সতর্কতা অবলম্বন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। ব্রিফিং শেষে সংশ্লিষ্ট পিসি এর নেতৃত্বে সদস্যরা নিজ নিজ নির্ধারিত পূজামণ্ডপের উদ্দেশ্যে যাত্রা করেন। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, নেছারাবাদ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এসএমপিতে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরালেন কমিশনার

নেছারাবাদে শারদীয় দুর্গাপূজা -২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত “৬৩৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন”।

Update Time : ০৬:২৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬