
, শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল উদ্ধারকৃত ১০৪টি হারানো মোবাইল ফোন এবং ভুলবশত এমএফএস-এ চলে যাওয়া ৫৩,৪০৯ টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর, ২০২৬) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা এসব সরঞ্জাম ও অর্থ হস্তান্তর করেন। সাইবার সেল জানায়, গত ১ আগস্ট ২০২৬ থেকে তারা বেশ কয়েকটি আলোচিত মামলার রহস্য উন্মোচন, আসামীদের গ্রেফতার, সাইবার বুলিংয়ের শিকার ৪০ জনকে সহায়তা এবং নিখোঁজ ৮ জনকে উদ্ধার করেছে। অনুষ্ঠানে পুলিশ সুপার সাইবার অপরাধ প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
Reporter Name 


















