ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৪০টি ট্রেনের টিকিটসহ আটক, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৩:৪২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১৫ Time View
Print

প্রতিবেদন: মোহাম্মদ রাহিম, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মোঃ রিপন মিয়া ওরফে কালু মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে পুলিশ। সোমবার (১২ অক্টোবর ২০২৬) পরিচালিত এ অভিযানে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে বিভিন্ন ট্রেনের ৪০টি টিকিট পাওয়া যায়, যাতে মোট ৮৩টি আসন রয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাঁকে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ট্রেনের টিকিট কালোবাজারি ও জাল টিকিটের মাধ্যমে যাত্রীদের হয়রানি প্রতিরোধ এবং টিকিটের অবৈধ বেচাকেনা বন্ধে সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কয়েকজন টিকিট কালোবাজারি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে তথ্যের সত্যতা যাচাই এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে স্টেশনে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে রিপন মিয়া ওরফে কালু মিয়াকে আটক করা হয়। আটক রিপন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উত্তর মৌড়াইল এলাকার হারুন মিয়ার ছেলে। অভিযানের সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে বিভিন্ন ট্রেনের ৪০টি টিকিট পাওয়া যায়, যেগুলোতে মোট ৮৩টি আসন রয়েছে বলে জানিয়েছে অভিযানসংশ্লিষ্ট সূত্র। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন। আদালত আটক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি প্রতিরোধ, যাত্রীদের ভোগান্তি কমানো এবং রেলসেবায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নেছারাবাদে শারদীয় দুর্গাপূজা -২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত “৬৩৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন”।

ব্রাহ্মণবাড়িয়ায় ৪০টি ট্রেনের টিকিটসহ আটক, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড

Update Time : ০৩:৪২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬