ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু, নেতৃত্বে ইউএনও হাসান মোঃ হাফিজুর রহমান

  • Reporter Name
  • Update Time : ১১:২৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ৮ Time View
Print

বরগুনা জেলা প্রতিনিধি।জয়নাল আবেদীন রাজু বরগুনার আমতলী পৌর শহরে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের মাছবাজার চৌরাস্তা সংলগ্ন এলাকা থেকে এ অভিযান শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোঃ হাফিজুর রহমান অভিযানে নেতৃত্ব দেন। অভিযান চলাকালে মাছবাজারের সামনের অংশসহ আশপাশের এলাকার সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিকেল থেকে শুরু হওয়া এ অভিযান সন্ধ্যা পর্যন্ত চলে। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস, পৌরসভার সচিব আলাউদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী চিন্ময় রায়, আমতলী থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্য এবং পৌর পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোঃ হাফিজুর রহমান বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদে চলমান অভিযান অব্যাহত থাকবে। তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। এদিকে, উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সড়কের দুই পাশে উৎসুক মানুষের ভিড় জমে। স্টাফ রিপোর্টার। জয়নাল আবেদীন রাজু

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কন্যাশিশুর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান ইউএনও ফয়সাল আহমেদের

আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু, নেতৃত্বে ইউএনও হাসান মোঃ হাফিজুর রহমান

Update Time : ১১:২৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬