ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ৩ লাখ ইয়াবাসহ সিএনজি জব্দ

  • Reporter Name
  • Update Time : ১১:২৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ১০ Time View
Print

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ খুরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে ছলিম উল্লাহ নামে এক সন্দেহভাজন মাদক কারবারি ও তাঁর এক সহযোগী পালিয়ে যান। সোমবার (১২ অক্টোবর) এসআরবি-১৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর থানাধীন দক্ষিণ খুরুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫ সদর কোম্পানির একটি আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে ছলিম উল্লাহ ও তাঁর এক অজ্ঞাতনামা সহযোগী মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি ফেলে পালিয়ে যান। পরে পরিত্যক্ত সিএনজি অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে কৌশলে লুকিয়ে রাখা তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করেন অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা। এসআরবি-১৫ জানায়, এ ঘটনায় পলাতক ছলিম উল্লাহ ও তাঁর অজ্ঞাতনামা সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। উদ্ধার করা ইয়াবাসহ অন্যান্য আলামত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদক পাচার ও কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে এবং মাদক নির্মূলে এসআরবি-১৫-এর অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কন্যাশিশুর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান ইউএনও ফয়সাল আহমেদের

কক্সবাজারে ৩ লাখ ইয়াবাসহ সিএনজি জব্দ

Update Time : ১১:২৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬