ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি: প্রশাসনের কড়া নজরদারি, অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই

  • Reporter Name
  • Update Time : ১১:১৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ৯ Time View
Print

​খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী: পটুয়াখালী জুড়ে বিরাজ করছে শারদীয় দুর্গাপূজার উৎসবমুখর আবহ। জেলার বিভিন্ন উপজেলার পূজা মণ্ডপগুলোতে প্রতিমা অলঙ্করণ ও প্যান্ডেল সাজসজ্জার শেষ মুহূর্তের প্রস্তুতি দ্রুত গতিতে এগিয়ে চলেছে। প্রশাসনের কড়া নজরদারি ও স্থানীয়দের সার্বিক সহযোগিতায় এ বছর অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপিত হবে বলে দৃঢ় আশা প্রকাশ করছেন সনাতন ধর্মাবলম্বী ও পূজারীরা। তাদের মতে, পূজায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। ​জেলা পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজা উপলক্ষে ইতোমধ্যে বিশেষ নজরদারি শুরু করা হয়েছে। মণ্ডপগুলোতে পূজা শুরু থেকেই প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হবে, তবে এখন থেকেই পুরো জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বিশেষ দৃষ্টি ও নজরদারি রাখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং প্রতিটি পূজা কমিটিকে নিজস্ব স্বেচ্ছাসেবী দল সক্রিয় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগের ব্যবস্থা রাখা হয়েছে। ​উৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার কমতি নেই। জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সাধারণ পূজারীরা জানান, পটুয়াখালী ঐতিহ্যগতভাবেই একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। এখানে আবহমানকাল ধরে সকল ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে উৎসব উদযাপন করে আসছে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে যেভাবে আগাম নজরদারি ও সমন্বিত নিরাপত্তার উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সুযোগ নেই। সকল উদ্বেগ-উৎকণ্ঠা ভুলে এবার শারদীয় এই উৎসব আনন্দঘন ও সম্প্রীতির মেলবন্ধনে সফলভাবে সম্পন্ন হবে বলেই মনে করছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কন্যাশিশুর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান ইউএনও ফয়সাল আহমেদের

পটুয়াখালীতে পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি: প্রশাসনের কড়া নজরদারি, অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই

Update Time : ১১:১৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬