ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক প্রশস্তকরণে ভাঙল ঐতিহ্যবাহী ঈদগাহের প্রাচীর, ধীরগতির কাজে জনদুর্ভোগ

  • Reporter Name
  • Update Time : ০১:১৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৮ Time View
Print

স্টাফ রিপোর্টার: আ: মান্নান টিপু : চাঁদপুরের ফরিদগঞ্জ-চান্দ্রা সড়ক প্রশস্তকরণকাজ চলছে ধীরগতিতে। এতে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যানবাহনের চালকেরা। এরই মধ্যে সড়ক প্রশস্তকরণের কাজ করতে গিয়ে ফরিদগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর কেরোয়া গ্রামের ঐতিহ্যবাহী ঈদগাহের সীমানাপ্রাচীর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, সড়ক প্রশস্তকরণের কাজের সময় ঈদগাহসংলগ্ন সীমানাপ্রাচীরটি ভেঙে ফেলা হয়েছে। তাঁদের মতে, সড়ক উন্নয়ন অবশ্যই প্রয়োজন, তবে উন্নয়নের নামে ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষতি কোনোভাবেই কাম্য নয়। তাই ক্ষতিগ্রস্ত প্রাচীরটি দ্রুত পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা। ঈদগাহ কমিটির এক সদস্য জানান, ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষতি না করে উন্নয়নকাজ চালিয়ে যাওয়ার জন্য ঠিকাদারকে অনুরোধ করা হয়েছে। এরপরও ঈদগাহের সীমানাপ্রাচীর ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এলাকাবাসী জানান, তাঁরা সড়ক উন্নয়নকাজের বিরোধিতা করছেন না। বরং জনস্বার্থে সড়ক প্রশস্তকরণের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি তাঁদের। তবে উন্নয়নকাজের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান ও জনসম্পদের সুরক্ষা নিশ্চিত করাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। এ অবস্থায় ঈদগাহের ক্ষতিগ্রস্ত সীমানাপ্রাচীর পুনর্নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের প্রত্যাশা, সড়ক উন্নয়নের কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার পাশাপাশি উত্তর কেরোয়া গ্রামের ঐতিহ্যবাহী ঈদগাহের মর্যাদা, নিরাপত্তা ও সৌন্দর্য রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে। উন্নয়ন ও ঐতিহ্য সংরক্ষণের মধ্যে সমন্বয় রেখে দ্রুত সমস্যার সমাধান চান তাঁরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় সমাজসেবক দেলোয়ার মীরের ওপর হামলার অভিযোগ, আইসিইউতে চিকিৎসাধীন

সড়ক প্রশস্তকরণে ভাঙল ঐতিহ্যবাহী ঈদগাহের প্রাচীর, ধীরগতির কাজে জনদুর্ভোগ

Update Time : ০১:১৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬