
মোঃ তাজুল ইসলাম: শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
গত ১৮ অক্টোবর ২০২৬, রোববার রাত ৮টা ৩০ মিনিটে বগুড়ার শেরপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং শেরপুর পৌরসভার বারবার নির্বাচিত পৌর মেয়র, জনপ্রিয় জননেতা জানে আলম খোকা।
এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন এবং দুর্গাপূজা উদযাপনে আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় জানে আলম খোকার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক চান, শেরপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম শাহীন, শেরপুর পৌর বিএনপির সহসভাপতি ফাহমিদুন নবী পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক জসীমউদ্দীন মণ্ডল ও আরিফ শাহা, মহিলা বিষয়ক সম্পাদক রাহুমা ইসলাম রিচি এবং শেরপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব মণ্ডলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ ধরনের উদ্যোগের মধ্য দিয়ে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ। তাঁরা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহাবস্থান ও সম্প্রীতি বজায় রাখা একটি সুন্দর সমাজ গঠনের অন্যতম ভিত্তি।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক সহায়তা প্রদান এবং শুভেচ্ছা বিনিময়ের এ কর্মসূচিতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
Reporter Name 


















